হ্যান্ডবল স্টেডিয়াম থেকে দুই কোচের ফোন গায়েব

সিজেডএন স্পোর্টস ডেস্ক

রবিবার (১৮ অক্টোবর) থেকে শুরু হচ্ছে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি। চার দেশের টুর্নামেন্ট ঘিরে যখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন, তখন পল্টনের ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা।
জাতীয় নারী হ্যান্ডবল দলের প্রধান কোচ আনা আলোনসো ফ্রাগুয়া ও স্থানীয় কোচ ডালিয়া আক্তারের দুটি মোবাইল ফোন হারিয়ে গেছে অনুশীলনের সময়।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর ২টা থেকে স্টেডিয়ামে জাতীয় দলকে অনুশীলন করাচ্ছিলেন দুই কোচ। তাদের ফোন রাখা ছিল কোর্টের পাশের একটি টেবিলে। দুপুর পৌনে ৩টার দিকে নিজের ফোনটি খুঁজে না পেয়ে বিষয়টি প্রথম বুঝতে পারেন ডালিয়া। পরে দেখা যায়, টেবিলে পাশাপাশি রাখা দুটি ফোনের কোনোটি নেই।
বিদেশি কোচ আনা আলোনসোর ফোনের সঙ্গে তার ক্রেডিট কার্ডও হারিয়েছে। ঘটনার পর ফোন দুটি উদ্ধারে তৎপর হয়েছেন ফেডারেশনের কর্মকর্তারা। স্টেডিয়ামের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে কীভাবে ফোন দুটি উধাও হলো, তা জানার চেষ্টা চলছে।

আজ শুরু ত্রিদেশীয় সিরিজ, বাংলাদেশের পরিসংখ্যান কী বলছে