এশিয়ান গেমস: ঘর না পেয়ে লবিতেই রাত কাটালেন ভারতীয় অ্যাথলেটরা

সিজেডএন স্পোর্টস ডেস্ক

বেশ কয়েকটি ডিসিপ্লিনের খেলা শুরু হয়ে গেলেও আগামী ১৯ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে এশিয়ান গেমস। বহুজাতিক এই ক্রীড়া প্রতিযোগিতাটি নিয়ে শুরু থেকে নেতিবাচক শিরোনামে আয়োজক জাপান। টুর্নামেন্টের আবাসন ব্যবস্থাকে ‘সবচেয়ে বাজে’ বলে অভিহিত করেছে দক্ষিণ কোরিয়া। একই অভিযোগ ভারতসহ বেশ কিছু দেশের।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, এশিয়ান গেমসের জন্য কয়েক ধাপে ভারতের ব্যাডমিন্টন, টেবল টেনিস, রোয়িং, অ্যাথলেটিক্স, শুটিংয়ের দল ইতোমধ্যে পৌঁছে গিয়েছে আয়োজক শহর আইচি-নাগোয়ায়। কিন্তু সেখানে গিয়ে থাকার রুম পাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়েছেন ভারতীয় ক্রীড়াবিদরা।
আগে যাওয়া অ্যাথলেটদের দুর্ভোগ পোহাতে হয়েছে বেশি। ঘর পাওয়ার জন্য অনেককেই কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। দীর্ঘযাত্রার ক্লান্তির জেরে বহু ক্রীড়াবিদ গেমস সেন্টারের লবিতে থাকা সোফাতেই ঘুমিয়ে পড়েছেন।
প্রতিবেদনে দাবি করা হচ্ছে, আইচি-নাগোয়ায় ভারতের শুটিং দলকে ঘর দেওয়া হয়নি। ফলে সারা রাত লবিতেই কাটিয়েছেন শুটাররা। ভোরের দিকে ঘর বরাদ্দ করা হয় তাদের জন্য।

বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে ওয়েলস-পর্তুগাল