শিরোনাম

আর্জেন্টিনার একাদশে দুই পরিবর্তনের ইঙ্গিত

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
আর্জেন্টিনার একাদশে দুই পরিবর্তনের ইঙ্গিত
অনুশীলনে আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওলেন মেসি

হেসে খেলে গ্রুপ পর্বে বাধা পেরোলেও নকআউটে এসে কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। নকআউট পর্বে কেপ ভার্দের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে মেসিদের।

মিসরের বিপক্ষেও শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে জয় নিশ্চিত করেছে আলবিসেলেস্তরা।

এবার সেমিফাইনালের টিকিট নিশ্চিত করার লক্ষ্যে রবিবার (১২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে লিওনেল স্কালোনির শিষ্যরা। কানসাস সিটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচের আগে দল নিয়ে খুব বেশি পরীক্ষা-নিরীক্ষা করতে চান না আর্জেন্টাইন কোচ।

ম্যাচ শুরুর আগে এক সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, অনুশীলনে মূলত আগের ম্যাচের একাদশকেই রাখা হয়েছে। যদিও প্রয়োজন হলে সামান্য পরিবর্তনের সুযোগও খোলা রয়েছে। আমরা একই একাদশ নিয়ে অনুশীলন করেছি। সেই দল নিয়েই খেললে অবাক হওয়ার কিছু নেই। তবে পরিবর্তনও হতে পারে। আমাদের পরিকল্পনা হলো, গত ম্যাচে যারা খেলেছে তাদের কাছাকাছি একটি দল নিয়েই মাঠে নামা।

তবে আর্জেন্টিনার সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শুরুর একাদশে দুটি পরিবর্তন দেখা যেতে পারে। মিসরের বিপক্ষে বদলি হিসেবে নেমে দারুণ পারফরম্যান্স করা গঞ্জালো মন্টিয়েল এবার প্রথম একাদশে সুযোগ পেতে পারেন। পাশাপাশি মিডফিল্ডে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের পরিবর্তে নিকো গঞ্জালেসকে খেলানোর সম্ভাবনাও রয়েছে।আক্রমণভাগে অবশ্য পরিবর্তনের সম্ভাবনা কম। মিসরের বিপক্ষে লওতারো মার্টিনেজের জায়গায় শুরু করা জুলিয়ান আলভারেজই সুইজারল্যান্ডের বিপক্ষেও লিওনেল মেসির সঙ্গে আক্রমণের নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা বেশি।

আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশ: এমি মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিয়ান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ত্যাগফিয়াফিকো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ।

/এসবি/