সর্বোচ্চ দলীয় রান চট্টগ্রাম রয়্যালসের

সর্বোচ্চ দলীয় রান চট্টগ্রাম রয়্যালসের
সিটিজেন স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বুধবার (৭ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট টাইটানসের বোলারদের উপর চড়াও হন চট্টগ্রাম রয়্যালসের ব্যাটাররা। রসিংটন-জয়দের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৮ রান করেছে চট্টগ্রাম। এবারের আসরে এটিই দলীয় সর্বোচ্চ রানের ইনিংস।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে চট্টগ্রামকে ব্যাট করার আমন্ত্রণ জানান সিলেট টাইটানসের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সিলেটের ওপেনিং জুটিতে ওঠে ৩৫ রান। ১৫ বলে ১৮ রান করে আউট হন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। দ্বিতীয় উইকেটে ওপেনার অ্যাডাম রসিংটন ও মাহমুদুল হাসান জয় মিলে ৩৮ বলে তোলেন ৬০ রান। ২১ বলে ৪৪ রান করে আউট হন জয়। ৩৮ বলে ৪৯ রানে ফেরেন রসিংটন। ২০ বলে ২৫ রান করেন মোহাম্মদ নাওয়াজ। ৮ বলে ১৩ রান আসে আসিফ আলীর ব্যাট থেকে।
শেষদিকে অধিনায়ক শেখ মেহেদি হাসান মাত্র ১৩ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন। তাতে দুইশো ছুঁইছুঁই স্কোর পায় চট্টগ্রাম রয়্যালস।
সিলেটের হয়ে ৩ উইকেট নেন রুয়েল মিয়া। একটি করে উইকেট নেন মঈন আলী ও আজমতউল্লাহ ওমরজাই।