শিরোনাম

রংপুরের টানা তৃতীয় হার, সিলেটের পঞ্চম জয়

সিটিজেন স্পোর্টস ডেস্ক
সিটিজেন স্পোর্টস ডেস্ক
রংপুরের টানা তৃতীয় হার, সিলেটের পঞ্চম জয়
এবারের আসরে ৯ ম্যাচের ৫টিতে জিতেছে সিলেট (ছবি: সংগৃহীত)

বিপিএলের এবারের আসর দারুণভাবে শুরু করেছিল রংপুর রাইডার্স। প্রথম পাঁচ ম্যাচের চারটিতেই জিতেছিল তারা। এরপরই ছন্দপতন। সোমবার (১২ জানুয়ারি) বিপিএলে দিনের প্রথম ম্যাচে সিলেট টাইটানস ৬ উইকেটে হারিয়েছে রংপুরকে। টানা তিন ম্যাচে জয়হীন রইলো নুরুল হাসান সোহানের দল।

১১৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু করে সিলেট। উদ্বোধনী জুটিতে আসে ৫৪ রান। ২২ বলে ৩৩ রান করে আউট হন ওপেনার তৌফিক খান। ২৬ বলে ২১ রান করেন ডানহাতি ব্যাটার আরিফুল ইসলাম। এছাড়া আফিফ ১২। পরে মঈন আলীকে সঙ্গে নিয়ে জয় নিশ্চিত করেন ওপেনার পারভেজ হোসেন ইমন। মাঠ ছাড়ার আগে ফিফটি তুলে নেন ইমন। ৪১ বলে ৫২ রানে অপরাজিত থাকেন। কোনো বল না খেলেই মাঠ ছাড়েন মঈন আলী।

এর আগে সিলেটে নিজেদের শেষ ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামে রংপুর। পাওয়ার প্লেতে ৩ উইকেটে ৩৫ রান করে চাপে পড়ে রংপুর।

তারপর ১১তম ওভারে চতুর্থ উইকেট পড়লেও রান বেশি বাড়েনি। ১৭ রান করা ইফতিখার আহমেদ ৪০ রানের জুটি গড়ে ফিরে যান। ১৬তম ওভারে নাসুম আহমেদের টানা দুই বলে উইকেট হারায় রংপুর। ৯৬ রানে ৯ উইকেট পড়েছিল তাদের। তবে মাহমুদউল্লাহর ব্যাটে একশ পার করে প্রথম পাঁচ ম্যাচে চার জয় পাওয়া রংপুর।

শেষ ওভারের প্রথম বলে মাহমুদউল্লাহকে দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রানে থামান সালমান ইর্শাদ। ২৩ বলের ইনিংসে ছিল চারটি চার।

/টিই/