শিরোনাম

বিপিএল থেকে ছিটকে গেলেন রসিংটন

সিটিজেন স্পোর্টস ডেস্ক
বিপিএল থেকে ছিটকে গেলেন রসিংটন
অ্যাডাম রসিংটন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর চলতি মৌসুমে দারুণ ছন্দে আছে চট্টগ্রাম রয়্যালস। সর্বোচ্চ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা। চট্টগ্রামকে শীর্ষে রাখার অন্যতম কারিগর ওপেনার অ্যাডাম রসিংটন। তবে এবার চট্টগ্রামের জন্য দুঃখের খবর, বিপিএল থেকে ছিটকে গেলেন এই ইংলিশ ওপেনার।

এক বিবৃতির মাধ্যমে রসিংটনের ছিটকে যাওয়ার বিষয়টি জানিয়েছে চট্টগ্রাম রয়্যালস কর্তৃপক্ষ।

বিবৃতি বলা হয়, রাজশহাী ওয়ারিয়র্সের বিপক্ষে উইকেটকিপারের দায়িত্ব পালন করার সময় বাঁ হাতে চোট পান অ্যাডাম রসিংটন। তার ইনজুরি এতটাই গুরুত্বর যে, পুরো বিপিএল থেকেই ছিটকে গেছেন তিনি।

চলতি বিপিএলে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন রসিংটন। টানা তৃতীয় ফিফটির পর চতুর্থ ম্যাচে তার ইনিংস ৪৯ রানে থামে। বিপিএলের এবারের আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সবার উপরেই আছেন এই ইংলিশ তারকা।

৬ ম্যাচে রসিংটনের রান ২৫৮। তার ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ৭৩। প্রায় ১৪০ স্ট্রাইক রেটে ব্যাট করা রসিংটনের গড় ৬৫।

/টিই/