জুলাই যোদ্ধার মৃত্যুতে উল্লাসকারীদের ছাড় নেই: ছাত্রদল সভাপতি

সিটিজেন ডেস্ক

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর, অভিনেত্রী কারিনা কায়সার মারা গেছেন। শুক্রবার (১৫ মে) রাতে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জুলাই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী এই অভিনেত্রীর মৃত্যুতে ভক্ত, অনুরাগী, শুভাকাঙ্ক্ষী, পরিচালক ও সহযোদ্ধারা শোক প্রকাশ করছেন।
তবে এর মধ্যেও সামাজিক যোগাযোগমাধ্যমে একদল মানুষকে উল্লাস প্রকাশ করতে দেখা গেছে। তাদের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করে ছাড় না দেওয়ার হুমকি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
শনিবার (১৬ মে) দুপুরে সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড একাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি দেন।
পোস্টে রাকিবুল ইসলাম রাকিব লেখেন, গণহত্যাকারী খুনি হাসিনার অবৈধ শাসনামলে গুম, খুন, নির্যাতন, অর্থ পাচার, বাংলাদেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব বিকিয়ে দেওয়াসহ সর্বশেষ জুলাই-আগষ্টের গণঅভ্যুত্থানে প্রায় ২ হাজার ছাত্র-জনতাকে হত্যা করা হয়। এছাড়াও ক্ষমার অযোগ্য অসংখ্য অপরাধ করেও যাদের মাঝে সামান্যতম অনুশোচনা নেই, তাদের প্রতি আমাদেরও সামান্যতম সহানুভূতি নেই।
তিনি বলেন, যে অমানুষগুলো এখনও নগণ্য সংখ্যায় শেখ হাসিনা আসবে বলে স্লোগান দিচ্ছে, জুলাই যোদ্ধার মৃত্যুতে উল্লাস করছে, তাদের প্রতি বিন্দু পরিমাণ ছাড় দেওয়ার সুযোগ নেই।
সবশেষ ছাত্রদল সভাপতি লেখেন, যতদিন বেঁচে থাকব, ততদিন হায়েনাদের বিরুদ্ধে আমরা বাংলাদেশপন্থীরা সদা জাগ্রত থাকব।

‘আমার মেয়ে কাউকে কষ্ট দিলে ক্ষমা করে দেবেন’