মনোনয়ন না পেয়ে যা বললেন কনক চাঁপা
নিজস্ব প্রতিবেদক

মনোনয়ন না পেয়ে যা বললেন কনক চাঁপা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ১৮: ০৯

সংগীতশিল্পী কনক চাঁপা। ছবি: সংগৃহীত
সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়নের জন্য ৩৬ জনের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে এতে মনোনয়ন পাননি সংগীতশিল্পী কনক চাঁপা। তবে এই প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব নিয়ে কোনো আক্ষেপ নেই বলে জানিয়েছেন তিনি।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।
পোস্টে সংগীতশিল্পী কনক চাঁপা লেখেন, জীবনের যেকোনো পরিস্থিতিতেই আমি আলহামদুলিল্লাহ বলি। সবই আল্লাহর ফায়সালা। সরাসরি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যুদ্ধ করলাম। তখনও নমিনেশন না পেয়েও আলহামদুলিল্লাহ বলেছি নির্দ্বিধায়। গ্রামের মানুষের প্রবল চাহিদার জন্য আবারও গেলাম সংরক্ষিত আসনের এই প্রসেসে। সেখানেও তারা আমাকে মূল্যায়ন করলো না। তবুও বলি আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ এর মধ্যে মঙ্গলজনক কিছু রেখেছেন। জীবন তো এখানেই শেষ হয়ে গেলো না।
তিনি লিখেন, আপনারা যেভাবে আমার সাথে ছিলেন আশা করি সেভাবেই থাকবেন। আমি নিতান্তই সাদামাটা মানুষ। দল হয়তো ভেবেছে আমি ভাতের মাড় টাইপ মানুষ। কিন্তু আমি জানি এই দেশ আমার, গান ছাড়াও এ দেশকে দেওয়ার অনেক কিছু বাকি আছে। ইনশাআল্লাহ আমি আছি দেশের হয়ে, দশের হয়ে। আর কিছু যদি নাও পারি মরে গিয়ে মাটিতে মিশে মাটি উর্বর করতে পারবো নিশ্চয়ই। আমার জন্য দোয়া করবেন।

/এসবি/