শিরোনাম

২০২৭ সালের হজ গাইড নিয়োগে আবেদনের সময় বাড়লো

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২০২৭ সালের হজ গাইড নিয়োগে আবেদনের সময় বাড়লো
প্রতীকী ছবি

সরকারি ব্যবস্থাপনায় ২০২৭ সালে হজ পালনকারীদের গাইড হিসেবে নিয়োগে আগ্রহীদের আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, নতুন নির্ধারিত তারিখের মধ্যে শুধু হজ পোর্টালে www.haji.gov.bd লিংকে ক্লিক করে নির্ধারিত ফরম পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে। তবে, এ ক্ষেত্রে সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না।

আবেদন জমা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জানতে ১৬১৩৬ নম্বরে কল করা যাবে। তবে ১৭ সেপ্টেম্বরের পর আর আবেদন গ্রহণ করা হবে না বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

/এফআর/