শিরোনাম

সৌদি পৌঁছেছেন ৪৭ হাজার ৮৫২ হজযাত্রী

সিটিজেন ডেস্ক
সৌদি পৌঁছেছেন ৪৭ হাজার ৮৫২ হজযাত্রী
ছবি: সংগৃহীত

চলতি বছর হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১২২টি ফ্লাইটে ৪৭ হাজার ৮৫২ জন হাজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এদের মধ্যে সরকারি মাধ্যমে গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি মাধ্যমে ৪৩ হাজার ৭৮১ জন।

বৃহস্পতিবার (৭ মে) সকালে হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

বুলেটিনের তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৬টি ফ্লাইটে মোট ২২ হাজার ৪৫৮ জন সৌদি গেছেন। আর সৌদি এয়ারলাইন্সের ৪৫টি ফ্লাইটে ১৬ হাজার ৯০০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২১টি ফ্লাইটে ৮ হাজার ৪৯৪ জন যাত্রী সৌদি পৌঁছেছেন।

এদিকে হজে গিয়ে এখন পর্যন্ত ১০ জন মারা গেছেন। এর মধ্যে মক্কায় ৮ জন এবং মদিনায় ২ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে ২ জন নারী রয়েছেন।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এ কার্যক্রম পরিচালনা করছে ৬৬০টি এজেন্সি। এর মধ্যে ৩০টি প্রধান ও ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। হজ পালন শেষে আগামী ৩০ মে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে, চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

/জেএইচ/