সৌদি পৌঁছেছেন ৬৫,৫৯২ বাংলাদেশি, মৃত্যু ১৮

সিটিজেন ডেস্ক

চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত মোট ৬৫ হাজার ৫৯২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
মঙ্গলবার (১৯ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্পডেস্কের সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিন অনুযায়ী, ১৮ মে পর্যন্ত ১৬৯টি ফ্লাইটে সর্বমোট ৬৫ হাজার ৫৯২ জন হজযাত্রী দেশটিতে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬১ হাজার ১৪৮ জন। চলতি বছর ২৬ মে হজ অনুষ্ঠিত হবে।
চলতি বছর হজ যাত্রায় সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত মোট ১৬৯টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৬টি, সৌদি এয়ারলাইন্স ৬১টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইট পরিচালনা করেছে।
এসব ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩৪ হাজার ৭০ জন, সৌদি এয়ারলাইন্স ২২ হাজার ৬৬৩ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৮ হাজার ৮৫৯ জন যাত্রী পরিবহন করেছে।
বুলেটিন অনুযায়ী, বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে চলতি বছর এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৩ জন পুরুষ ও ৫ জন নারী রয়েছেন। এর মধ্যে ১৩ জন মক্কায় এবং ৫ জন মদিনায় মারা গেছেন।
চলতি বছর ২১ মে পর্যন্ত চলবে হজযাত্রা। হজের আনুষ্ঠানিকতা শেষে প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে। আর শেষ ফিরতি ফ্লাইট পরিচালিত হবে আগামী ৩০ জুন।

দেখা গেছে জিলহজের চাঁদ, পবিত্র ঈদুল আজহা ২৮ মে