শিরোনাম

জামায়াত নেতৃত্বাধীন ১১ জোটের বিক্ষোভ সমাবেশ আজ

নিজস্ব প্রতিবেদক
জামায়াত নেতৃত্বাধীন ১১ জোটের বিক্ষোভ সমাবেশ আজ
প্রতীকী ছবি

গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে শনিবার (৪ এপ্রিল) বিক্ষোভ কর্মসূচি পালন করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। বিকাল পাঁচটার দিকে রাজধানীর বাইতুল মোকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করা হবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এই কর্মসূচির ঘোষণা দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।

তিনি জানান, গণভোটের রায় বাস্তবায়নে সরকার দ্রুত ও কার্যকর পদক্ষেপ না নিলে আগামী ৭ এপ্রিল জোটের পরবর্তী বৈঠক থেকে কঠোর ও দীর্ঘমেয়াদি আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হবে।

/এফআর/