স্থানীয় নির্বাচন নিয়ে তালবাহানা করছে বিএনপি: সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক

স্থানীয় নির্বাচন নিয়ে বিএনপি তালবাহানা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার (৫ মে) বিকালে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘আমরা দেখছি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে, ইতোমধ্যে স্থানীয় নির্বাচন তাদের পক্ষে দেওয়া সম্ভব হবে না। তাদের ভাষ্য অনুযায়ী বুঝতে পেরেছি— তারা আবারও তালবাহানা করে স্থানীয় নির্বাচন আগামী ২০২৭ সালের ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা করছে।’
তিনি আরও বলেন, ‘তারা (বিএনপি) ইতোমধ্যে জেলা পরিষদ ও সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক দিয়েছে। নির্বাচনে তাদের অযোগ্য ও পরাজিত নেতাকর্মীদের দিয়ে জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশন পরিচালনা করছে। স্থানীয় সরকারের এই গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোকে তারা নিজেদের ভাগবাঁটোয়ারা আর লুটপাটের জন্য চাঁদাবাজির একেকটা সেক্টর বানানোর চেষ্টা করছে।’
বিএনপিকে উদ্দেশ করে এ এনসিপি নেতা বলেন, ‘নির্বাচনের আগে বলেছিল দেশের মানুষের সেবার জন্য দ্রুত জাতীয় নির্বাচন দেওয়া প্রয়োজন। এখন তারা সরকার গঠন করেছে। এখন কি মানুষের সেবার প্রয়োজন নেই? এই প্রশ্নের জবাব তাদের দিতে হবে। আসলে তারা আগের মতো ক্ষমতাকে কুক্ষিগত করার পাঁয়তারা করছে। তারা নাকি উপজেলা পরিষদ বিলুপ্ত করার চেষ্টা করছে।’
হুঁশিয়ারি উচ্চারণ করে সারজিস আলম বলেন, ‘ক্ষমতাকে কুক্ষিগত করার অপচেষ্টা চালালে–এটা তাদের জন্য হিতে বিপরীত হবে। ’
এসময় বিএনপিকে চলতি বছরের মধ্যে সিটি কর্পোরেশন, উপজেলা এবং পৌরসভা নির্বাচন দিতে আহ্বান জানান সারজিস আলম। পাশাপাশি নির্বাচন কমিশন এবং স্থানীয় সরকারকে প্রস্তুতি নেওয়ার কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ উপস্থিত ছিলেন।

প্রস্তুতি শেষে দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু: মির্জা ফখরুল