ধর্মকে ব্যবসা হিসেবে ব্যবহার করে রাষ্ট্র পরিচালনা করা যায় না: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক

ধর্মকে ব্যবসা হিসেবে ব্যবহার করে রাষ্ট্র পরিচালনা করা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপি) আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরা কারও ভোট ছিনতাই করিনি, আবার বেহেশতে যাওয়ার টিকিটও দিইনি। ধর্ম ব্যবসা দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না।
তিনি বলেন, দেশের স্বাধীনতাযুদ্ধসহ বিভিন্ন ক্ষেত্রে জিয়াউর রহমানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শে তারেক রহমান দেশকে এগিয়ে নিতে চান। দেশের কৃষ্টি, সংস্কৃতি ও জাতীয় চেতনার সমন্বয়ে জাতীয়তাবাদী শক্তি গড়ে উঠেছে।
রাজনৈতিক কর্মসূচি প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, কেউ লংমার্চ করে, আর কথায় কথায় হুমকি দেয়। আবার কেউ দেশে ফিরতে চায়। উনার আসাতে বাধা নাই। আমরা তো চাই উনি আসুক। এসে আদালত কর্তৃক যেসব কার্যক্রম আছে, সেগুলো ফেস করুক।
ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, সে (শেখ হাসিনা) যা দিছে ভারতকে, অনেক দিছে। হাসিনা নিজেই বলছে, তাদের যা দিয়েছি, আজীবন মনে রাখবে।
দেশের সার্বভৌমত্ব ও অস্তিত্বের প্রশ্নে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে গয়েশ্বর বলেন, দেশের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠলে শুধু সেনাবাহিনী নয়, ১৮ কোটি মানুষও জেগে উঠবে। দেশের সীমান্তের পাশাপাশি অভ্যন্তরীণ পরিস্থিতি এবং প্রয়োজনে রাজনৈতিক দলের ভেতরেও নজর রাখার প্রয়োজন রয়েছে।
তারেক রহমান প্রসঙ্গে গয়েশ্বর বলেন, আমরা তারেক রহমানের চাটুকারিতা করব না, তাকে সঠিক পথ দেখানোর চেষ্টা করব। তবে এই মুহূর্তে দেশ পরিচালনায় বিএনপিতে তারেক রহমানের বিকল্প নেই। তার হাত দিয়েই দেশ অনেক দূর এগিয়ে যাবে।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে সবার ঐক্যবদ্ধতা বজায় রেখে দেশে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে হবে। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে দেশি-বিদেশি সব ষড়যন্ত্র ও অপচেষ্টা রুখে দিতে জনগণকে প্রস্তুত থাকতে হবে। একইসঙ্গে সব রাজনৈতিক দলকে জনকল্যাণে কাজ করতে হবে।
আলোচনা সভায় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক বলেন, বিভিন্ন অপশক্তি দেশকে কলুষিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। গণতন্ত্র রক্ষায় বর্তমান সরকারকে দেশ পরিচালনায় সময় দিয়ে বিরোধী দলগুলোর সহযোগিতা করা উচিত।
আলোচনা সভায় এসময় পিএনপির চেয়ারম্যান ফিরোজ আহমেদ, মহাসচিব আহমেদুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বিএনপির নেতাকর্মীরা রাজপথেই থাকবে: গয়েশ্বর চন্দ্র রায়