এমপি হিসেবে এনসিপি নেত্রী নুসরাতের গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবে মঙ্গলবার (৫ মে) এই গেজেট প্রকাশ করা হয়।
এর আগে, গতকাল সোমবার নুসরাতকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
প্রসঙ্গত, জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন মোট ৫০টি। তাদের মধ্যে ৪৯ জন গত রোববার শপথ নেন। সেখানে জামায়াত জোট ১৩টি নারী আসন পায়। এর মধ্যে ইতোমধ্যে জোটের ১২ জন প্রার্থী শপথ নিয়েছেন।
জানা গেছে, সংরক্ষিত নারী আসরে জন্য মোট ১৫ জনের মনোনয়নপত্র জমা দেয় জামায়াত জোট। এর মধ্যে জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাছাইয়ে বাতিল হয়। এতে গত ২১ এপ্রিল নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দিতে যান নুসরাত তাবাসসুম। তবে রিটার্নিং কর্মকর্তা তা গ্রহণে অস্বীকৃতি জানান। এতে নুসরাত আদালতের শরণাপন্ন হলে তার মনোনয়নপত্র গ্রহণ ও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন উচ্চ আদালত। পরে আদালতের নির্দেশে তার মনোনয়নপত্র গ্রহণ করে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করে ইসি।
নিয়ম অনুযায়ী, এখন নুসরাতের শপথ অনুষ্ঠানের আয়োজন করবে সংসদ সচিবালয়।

নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ