শিরোনাম

বিএনপির সংসদ সদস্য ফখরুদ্দিন বাচ্চুকে শোকজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বিএনপির সংসদ সদস্য ফখরুদ্দিন বাচ্চুকে শোকজ
সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিএনপি। শনিবার (১৮ জুলাই) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় ঝুট (জুট) ব্যবসা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এসব অভিযোগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি নিয়ে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে বিএনপি।

এর আগে, ২০২৪ সালেও ময়মনসিংহের ভালুকায় শিল্পপ্রতিষ্ঠানে ব্যবসা নিয়ন্ত্রণ করার অভিযোগে বিএনপি নেতা ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। ওই সময় বহিষ্কারের পরদিন ২ সেপ্টেম্বর দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাদী হয়ে ফখরুদ্দিন আহমেদ বাচ্চুসহ ১৫-২০ জনকে আসামি করে ভালুকা থানায় একটি মামলা দায়ের করেন। যদিও পরবর্তীতে মামলা থেকে অব্যাহতি পান বাচ্চু।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ (ভালুকা) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

/এফআর/