‘দেশে যত অপকর্ম হচ্ছে সব করছে জামায়াত’
নিজস্ব প্রতিবেদক

‘দেশে যত অপকর্ম হচ্ছে সব করছে জামায়াত’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৬, ১৬: ৩৪

জামায়াত ইসলামকে নিয়ে ব্যবসা করে। দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াতে ইসলামী করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
বৃহস্পতিবার (২১ মে) প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
শামসুজ্জামান দুদু বলেন, দেশের মানুষ ইতিহাস ও বাস্তবতা সম্পর্কে সচেতন। তাই অপপ্রচার ও মিথ্যাচার করে জনগণের আস্থা অর্জন করা যাবে না। জনগণের মূল সমর্থন এখন বিএনপির পক্ষেই রয়েছে। কোনো ধরনের অপপ্রচারে লাভ হবে না।
তিনি বলেন, দেশে বিভিন্ন অপকর্ম সংঘটিত হলেও একটি গোষ্ঠী সেসবের দায় বর্তমান সরকারের ওপর চাপানোর চেষ্টা করছে। তারা ইসলামকে ব্যবহার করে মূলত ইসলামের বিরুদ্ধেই ভূমিকা পালন করছে এবং মিথ্যাচার ছাড়া তাদের আর কোনো রাজনীতি নেই।
বিএনপির এই নেতা বলেন, হামের প্রাদুর্ভাব সম্পর্কে ৫-৬বার লিখিতভাবে আগের সরকারকে সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। তবে এখন জরুরি ভিত্তিতে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে বর্তমান সরকার।
তিনি বলেন, আগে অনেক ফার্মেসি রাত ৭টা-৮টার মধ্যেই বন্ধ হয়ে যেতো। কিন্তু এখন জাতীয় দায়িত্ববোধ থেকে তারা সারারাতও সেবা দিচ্ছে, যা অত্যন্ত প্রশংসনীয়।
শামসুজ্জামান দুদু বলেন, দীর্ঘ ১৮ বছর ধরে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে বিএনপি। দলের এমন কোনো নেতাকর্মী নেই যার বিরুদ্ধে মামলা হয়নি, জেল হয়নি বা নির্যাতনের শিকার হতে হয়নি। এমনকি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ছয় বছর কারাগারে আটকে রাখা হয়েছিল।
তিনি বলেন, তারেক রহমান অত্যন্ত সাধারণ জীবনযাপন করেন এবং অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে দল পরিচালনা করছেন। আমাদের সবাইকে তার পাশে দাঁড়াতে হবে এবং তার হাতকে শক্তিশালী করতে হবে।

/এসবি/

জনগণ জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল