শিরোনাম

জনগণের কল্যাণে কাজ করছে সরকার: রিজভী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জনগণের কল্যাণে কাজ করছে সরকার: রিজভী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা এবং বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী

জনগণের কল্যাণে কাজ করছে বর্তমান সরকার। কেউ অপরাধ করলে, পার পাবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা এবং বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআইএ) এগ্রিকালচার এসোসিয়েশন অব বাংলাদেশ এ্যাব’র উদ্যোগে আয়োজিত এক কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসেনি। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে ক্ষমতায় এসেছে।

তিনি বলেন, জনগণের কল্যাণে কাজ করছে বর্তমান সরকার। কেউ অপরাধ করলে, পার পাবে না।

এসময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, অ্যাবের সভাপতি কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সার, সদস্য সচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লবসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

/এসবি/