শিরোনাম

ছাত্রদলে ‘সন্ত্রাসীদের’ স্থান দেওয়া হয়েছে: মাহমুদা মিতু

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
ছাত্রদলে ‘সন্ত্রাসীদের’ স্থান দেওয়া হয়েছে: মাহমুদা মিতু
ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কথা বলছেন জাতীয় নারী শক্তির সদস্য সচিব ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ডা. মাহমুদা মিতু

জাতীয় নারী শক্তির সদস্য সচিব ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ডা. মাহমুদা মিতু বলেছেন, ছাত্রদলে ‘সন্ত্রাসীদের’ স্থান দেওয়া হয়েছে। ঘরে ঘরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতির পরিবর্তে চাঁদাবাজির সুযোগ তৈরি করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

ডা. মাহমুদা মিতু বলেন, বিএনপি বেগম খালেদা জিয়ার আদর্শ থেকে সরে এসেছে।

তিনি বলেন, ছাত্রদলে সন্ত্রাসীদের স্থান দেওয়া হয়েছে। ঘরে ঘরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতির পরিবর্তে চাঁদাবাজির সুযোগ তৈরি করা হয়েছে। তাদের মধ্যে এত লোভ ও আকাঙ্ক্ষা যে, ক্ষমতায় এসে ছয় মাস ভালো হওয়ার অভিনয়ও করতে পারেনি। প্রকৃত পক্ষে বিগত ১৭ বছরের মজলুম আজ জালিম হয়ে উঠেছে।

বিএনপির উদ্দেশে এই সংসদ সদস্য বলেন, আপনাদের সঙ্গে আমাদের ব্যক্তিগত কোনো লড়াই নেই। আমাদের লড়াই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং একটি ভালো রাষ্ট্র গড়ার জন্য।

/এসবি/