শিরোনাম

রাষ্ট্র কাঠামো পরিবর্তনের দাবি আখতারের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্র কাঠামো পরিবর্তনের দাবি আখতারের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন

রাষ্ট্র কাঠামো পরিবর্তনের পর বিএনপি সরকার পরিচালনা করুক, এতে আমাদের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।

শনিবার (১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ন্যাশনাল প্রফেশনালস্ অ্যালায়েন্সের উদ্যোগে আয়োজিত এক স্মরণ সভায় এ কথা বলেন তিনি।

আখতার হোসেন বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ১৭ বছরের দুঃশাসন থেকে মুক্তিলাভ করেছি। কিন্তু সামনের দিনে আমাদের শতবছরের যে আকাঙ্ক্ষা, তা এখনো ধরা-ছোঁয়ার মধ্যে আনতে পারিনি। দেশ এখনো গণতান্ত্রিক কাঠামোর মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে না।

তিনি বলেন, যোগ্যতা এবং দক্ষতা না দেখে দেশের প্রতিষ্ঠানগুলোর সর্বোচ্চ পদে বিএনপির রাজনীতি করা লোকজনকে বসানো হচ্ছে। এটাতো হওয়ার কথা ছিল না।

এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের সব কিছু করায়ত্ত করার যে ব্যবস্থা চলছে, তা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে।

এসময় স্মরণ সভায় ন্যাশনাল প্রফেশনালস্ অ্যালায়েন্সের সভাপতি নাভিদ নওরোজ শাহ্সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

/এসবি/