ড. ইউনূসকে হেনস্তাকারীদের বিচার দাবি এনসিপির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ড. ইউনূসকে হেনস্তাকারীদের বিচার দাবি এনসিপির
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লোগো

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (১৩ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব দাবি জানিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়েছে, নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে ধরে হেনস্তা ও আক্রমণাত্মক স্লোগান দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এনসিপি। সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও ও প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনায় নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী এবং যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীসহ আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মীকে দেখা গেছে।

এতে বলা হয়েছে, একজন সাবেক সরকারপ্রধান ও বিশ্ববরেণ্য ব্যক্তিত্বকে বিদেশের মাটিতে এভাবে ঘিরে ধরে অপদস্থ করার ঘটনাকে দেশবিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করে এনসিপি। আওয়ামী লীগ দেশে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে না পেরে বিদেশের মাটিতে বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিদের অপমান ও অপদস্থ করার পথ বেছে নিয়েছে। এ ধরনের কর্মকাণ্ডকে আওয়ামী লীগ রাজনীতি মনে করলেও বাংলাদেশের জনগণ একে সন্ত্রাস হিসেবে বিবেচনা করে এনসিপি।

বিবৃতিতে বলা হয়েছে, এ ঘটনার মধ্য দিয়ে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার (রিকনসিলিয়েশন) সুযোগ নেই বলে তাদের অবস্থান আরও স্পষ্ট হয়েছে। ঘটনার ভিডিও, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে হেনস্তায় অংশ নেওয়া প্রত্যেক ব্যক্তিকে শনাক্ত করতে হবে। সংবাদমাধ্যমে যেসব আওয়ামী লীগ ও যুবলীগ নেতার নাম এসেছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

এতে বলা হয়েছে, সংগঠন হিসেবে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করা এখন সময়ের দাবি। বিচার নিশ্চিত না করে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার আলোচনা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রমূলক তৎপরতা হিসেবে বিবেচনা করে দলটি।

/এসবি/