কর্নেল (অব.) অলিকে হত্যার হুমকি, থানায় জিডি

ময়মনসিংহ সংবাদদাতা

ময়মনসিংহে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রতিষ্ঠাতা ও সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ কর্নেল (অব.) অলি আহমদকে হত্যার হুমকির ঘটনায় কেতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। কিশোরগঞ্জের সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম জাহান তাকে হত্যার হুমকি দেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) জিডিটি করেন গণতান্ত্রিক যুবদল ও এলডিপির ময়মনসিংহ জেলা শাখার নেতা মো. সোহাগ তালুকদার।
জিডিতে বলা হয়েছে, গত ৫ অক্টোবর জাহাঙ্গীর আলম জাহান তার ফেসবুক পেজে কর্নেল (অব.) অলি আহমদকে উদ্দেশ্য করে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে একটি পোস্ট দেন। পরে ওই পোস্টটি বিভিন্ন ফেসবুক আইডিতে ছড়িয়ে পড়ে। কর্নেল অলি আহমদের অনুসারী হিসেবে ওই হুমকির ঘটনায় তিনি (জিডিকারী) ও দলের অন্য নেতাকর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভবিষ্যতে জাহাঙ্গীর আলম জাহান তার ও দলের নেতাকর্মীদের বড় ধরনের ক্ষতি করতে পারেন।
এতে বলা হয়েছে, জাহাঙ্গীর আলম জাহানের বাড়ি কিশোরগঞ্জ শহরের কাটাবাড়িয়া এলাকায়। তিনি জেলা শহরের নিউটন এলাকায় ‘স্মৃতি নিবাস’ নামে একটি বাড়ীতে বসবাস করেন। তিনি ১৯৭৫ সালের পর কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন।
জাহাঙ্গীর আলম জাহানের ফেসবুক পেজ পর্যালোচনা করে বিভিন্ন রাজনৈতিক বিষয়ে তার একাধিক পোস্টের সন্ধান পাওয়া গেছে বলে জিডিতে দাবি করা হয়েছে। এসব পোস্টে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য রয়েছে বলেও অভিযোগ করা হয়। পাশাপাশি শেখ হাসিনা দেশে ফিরবেন-এমন বক্তব্য এবং বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের দেশ ছেড়ে পালাতে হবে-এ ধরনের বক্তব্যও বিভিন্ন সময়ে পোস্ট করা হয়েছে।
জিডিতে ঘটনার বিষয়ে তদন্ত করে হুমকিদাতার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন করেছেন সোহাগ তালুকদার।
এর আগে, গত ৫ অক্টোবর জাহাঙ্গীর আলম জাহানের ফেসবুক পেজে কর্নেল অলি আহমদকে উদ্দেশ্য করে একটি পোস্ট দেওয়া হয়।
পোস্টে জাহাঙ্গীর আলম জাহান লিখেন, ‘ওই শালা অলিকে দিতে পারো বলি কে, পারলেই জান্নাতি।’

রেজওয়ানার মতো ‘হারাম মেয়ে’ থাকায় আপনাদের ক্ষমতায় আসতে দেওয়া হয়নি: অলি আহমেদ