শিরোনাম

লংমার্চের নামে জাতীয় সম্পদের অপচয় হচ্ছে: ইশরাক হোসেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
লংমার্চের নামে জাতীয় সম্পদের অপচয় হচ্ছে: ইশরাক হোসেন
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

জ্বালানি সংকটের সময়ে লংমার্চের নামে বিপুল পরিমানে জাতীয় সম্পদের অপচয় হচ্ছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার খোকসা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শন ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।

ইশরাক হোসেন বলেন, আমি মনে করি, এই লংমার্চ অযথাই জনগণের ভোগান্তি সৃষ্টি করবে এবং জাতীয় সম্পদ নষ্ট করবে। এমন একটি সময়ে লংমার্চটি করা হচ্ছে, যখন দেশে জ্বালানি সংকট রয়েছে। লংমার্চের জন্য প্রায় এক লাখ লিটার জ্বালানি তেল ব্যয় হবে বলে হিসাব করা হচ্ছে।

তিনি বলেন, এমপি হিসেবে সংবিধান ও আইন অনুযায়ী শপথ নেওয়ার পর যে অতিরিক্ত শপথের কাগজ দেওয়া হয়েছিল, তা অসাংবিধানিক ও অবৈধ বলে মনে করি। তবে এ বিষয়ে আইন ও সংবিধান বিশেষজ্ঞদের ভিন্ন ভিন্ন মতামত রয়েছে। আমি এ বিতর্কে যেতে চাই না।

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, সরকার হিসেবে সফল বা ব্যর্থতার মূল্যায়নের পাশাপাশি গত ৬ মাসে বিরোধী দল হিসেবে তারা কতটা সফল হয়েছে, সেটিও জনগণের পর্যালোচনা করা উচিত।

/এসবি/