‘জুলাইকে ভুলিয়ে দেওয়ার পরিকল্পনা তছনছ করা হবে’

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের কোনো আলামত দেখা যাচ্ছে না। জুলাইকে ভুলিয়ে দেওয়ার নিরন্তর সংগ্রাম শুরু হয়েছে। দেশবাসীকে সঙ্গে নিয়ে এসব পরিকল্পনা তছনছ করে দেওয়া হবে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘জুলাই আন্দোলন’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
জামায়াত আমির বলেন, জুলাইকে ভুলিয়ে দেওয়ার সংগ্রাম শুরু হয়েছে। জুলাই আন্দোলনে কোনো রাজনৈতিক দল মাস্টারমাইন্ড ছিল না। অথচ আন্দোলনে অংশ না নেওয়া ব্যক্তিরাও এখন নিজেদের মাস্টারমাইন্ড দাবি করছেন। এই আন্দোলনে অংশ নেওয়া প্রতিটি ব্যক্তি একেকজন মাস্টারমাইন্ড।
তিনি বলেন, জুলাই আন্দোলন বিপ্লবীদের জন্য সহজ ছিল না। সে সময় বিপ্লবীদের আশ্রয় দেওয়ার মতো কেউ ছিল না। এমনকি আপনজনরাও তাদের আশ্রয় দেয়নি। ৫ আগস্ট যারা শেখ হাসিনার বিদায়কে ‘মিরাকল’ বলেছিলেন, তারাই এখন অভ্যুত্থানের ভাগ-বাটোয়ারায় ব্যস্ত।
জুলাই আন্দোলনের সঠিক ইতিহাস সামনে আনার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির।

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল