বিএনপি নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান শামসুজ্জামান দুদুর

নিজস্ব প্রতিবেদক

বর্তমান সরকারকে দক্ষতা ও ধৈর্যের সঙ্গে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়ে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘দীর্ঘ ১৮ বছরের আন্দোলন-সংগ্রাম ও নির্যাতনের কারণে বিএনপির নেতাকর্মীদের মধ্যে অস্থিরতা থাকতেই পারে। তবে বিএনপিকে ধৈর্য ধরতে হবে।’
রবিবার (৫ জুলাই) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয়তাবাদী কর্মজীবী দলের উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। বিএনপির অসুস্থ তিন প্রবীণ নেতা মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এবং জুলাই আগস্ট আন্দোলনের আহতদের আরোগ্য কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শামসুজ্জামান দুদু বলেন, ‘বিএনপির ছোট-বড় নেতাকর্মীরা ১৮ বছর ধরে নির্যাতনের শিকার হয়েছেন। তাদের প্রাপ্তির খাতা ছিল শূন্য। শুধু নেতাকর্মীরাই নন, তাদের পরিবারও ক্ষতিগ্রস্ত হয়েছে। যাদের চাকরি পাওয়ার কথা ছিল, শেখ হাসিনার আমলে, তারা সেই সুযোগ পাননি। এ কারণে এক ধরনের অস্থিরতা থাকতেই পারে। তবে নেতা কর্মীদের ধৈর্য ধরতে হবে।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার আমলে যারা অন্যায়ের শিকার হয়েছেন, বর্তমান সরকার তাদের বিষয়ে অত্যন্ত সহানুভূতিশীল।’
ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ‘১৯৯০ সালের গণঅভ্যুত্থানের পর বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে তিনি সেই নেতৃত্ব অর্জন করেছিলেন। একইভাবে ১৮ বছরের আন্দোলন–সংগ্রামের পর গণঅভ্যুত্থানের মাধ্যমে তারেক রহমান প্রধানমন্ত্রীর আসনে বসেছেন।’
তিনি বলেন, ‘অনেকে অনেক ধরনের জনপ্রিয়তার দাবি করেন। আমি কাউকে ছোট করছি না। কিন্তু দেশবাসী গণঅভ্যুত্থানের প্রধান শক্তি হিসেবে বিএনপিকেই গ্রহণ করেছে। কারণ, ভোট দেওয়ার সুযোগ পেয়ে তারা বিএনপিকেই ভোট দিয়েছে।’
সরকারকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়ে দুদু বলেন, ‘একটি মহল বিভিন্ন স্থানের ছোটখাটো ঘটনাকে বড় ঘটনায় রূপ দিতে চায়। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।’
আয়োজক সংগঠনের সভাপতি সালাউদ্দিন খানের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম, কৃষকদলের সাবেক দপ্তর সম্পাদক এস কে সাদি, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

টঙ্গীতে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি: বিএনপি নেতা বহিষ্কার