৭ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা বিএনপির

৭ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা বিএনপির
নিজস্ব প্রতিবেদক

বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহদাত বার্ষিকী উপলক্ষে আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে দলের নেতাকর্মীরা। সোমবার (১৮ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা সাত দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছি। আমাদের কর্মসূচি আগামী ২৫ মে থেকে শুরু হবে, যা চলবে ১ জুন পর্যন্ত। এই সময়ের মধ্যে শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন পোষ্টার প্রকাশ ও কালো ব্যাজ ধারণ এবং সংবাদপত্র ও অনলাইন পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করা হবে। এ ছাড়া শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও পোস্টার প্রকাশ করা হবে।
রিজভী বলেন, দিবসটি উপলক্ষে এবারও ৩০ মে ভোর ৬টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে। ওই দিন বেলা ১১টায় দলের মহাসচিবসহ সিনিয়র নেতারাসহ অঙ্গ সংগঠনের নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারত করবেন। এ সময় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতিটি থানায় দুস্থদের মাঝে কাপড়, চাল, ডালসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। এছাড়াও সারা দেশে বিএনপির উদ্যোগে জেলা ও মহানগরীসহ আলোচনা সভা, দোয়া মহফিল ও দুস্থদের মাঝে কাপড়, চাল, ডালসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।

মহৎ চরিত্র গঠনে শহীদ জিয়ার আদর্শ অনুকরণীয়: মির্জা ফখরুল