মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান শুধু জামায়াতের নন, মেহনতি মানুষের নেতা: ডা. শফিকুর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান শুধু জামায়াতের নন, মেহনতি মানুষের নেতা:  ডা. শফিকুর
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান এখন শুধু জামায়াতের নন, পুরো বাংলাদেশের মেহনতি মানুষের নেতা হয়ে গেছেন।

রবিবার (৪ অক্টোবর) সকালে রাজধানীর মগবাজারের মধুবাগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, ভুক্তভোগী ও নির্যাতিত মানুষের কণ্ঠস্বর মেজর (অব.) আখতারুজ্জামান। তার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। অপনাম করতেই আদালতে নেওয়ার সময় তার মাথায় হেলমেট পরানো হয়েছে। মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান শুধু জামায়াতের নন, মেহনতি মানুষের নেতা।

তিনি বলেন, এই দেশের মানুষ এবং প্রবাসীরা আখতারুজ্জামানের গ্রেপ্তারের বিষয়টি ভালভাবে নেয়নি। তিনি যে বিষয়ে কথা বলেছেন সেটা ১০০ ভাগ সত্য।

ডা. শফিকুর রহমান বলেন, সরকারের হাসপাতালের নিরাপত্তা দেওয়ার যোগ্যতা নেই। মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য সেই সংসদ সদস্যকে পদত্যাগ করানো হয়েছে কিন্তু তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।

/এসবি/