শিরোনাম

সারজিসের মূত্রলানীতে অপারেশন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
সারজিসের মূত্রলানীতে অপারেশন সম্পন্ন
সারজিস আলম। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের মূত্রনালীর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে হঠাৎ তীব্র পেটব্যথায় অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ধানমন্ডির শংকর এলাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে জরুরি ভিত্তিতে তার অস্ত্রোপচার করা হয়।

এনসিপির কেন্দ্রীয় মিডিয়া সেলের সদস্য ইয়াসির আরাফাত জানিয়েছেন, সারজিস আলম মূলত মূত্রনালীর পাথরজনিত সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন এবং সন্ধ্যার পর তা সফলভাবে সম্পন্ন হয়। বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। এদিকে সারজিস আলমের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব।

/এমএকে/