বিএনপি সরকারকে পদত্যাগ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

সিরাজগঞ্জ সংবাদদাতা
সিরাজগঞ্জ সংবাদদাতা
বিএনপি সরকারকে পদত্যাগ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
সমাবেশে কথা বলছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তারেক রহমানের সরকার খুন-গুম থেকে শুরু করে যাবতীয় অপকর্ম করছে। জনগণ এই সরকারের ওপর ক্ষিপ্ত হয়ে পড়েছে। এ কারণে এই সরকারকে পদত্যাগ করতে হবে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ১১ দলীয় ঐক্যের পথসভায় এ কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তারেক রহমানের সরকার বিগত সরকারের মতোই ফ্যাসিবাদী আচরণ শুরু করেছে।

তিনি বলেন, এখন সর্বত্র একটা কথা ছড়িয়ে পড়েছে, টুকু আসে, টুকু যায়। এখন আর টুকু আসে না। সব সংকট দূর করতে এ সরকারকে পদত্যাগে বাধ্য করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এদিকে, বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বগুড়ার পাশের জেলা হলো সিরাজগঞ্জ। বিদ্যুৎমন্ত্রীর বাড়ি ওখানেই। উনি বলেন, আমাদের দেশে কোনো লোডশেডিং নাই, বিদ্যুতের কোনো ঘাটতি নাই, গ্রামে বিদ্যুতের তার একটু লম্বা, এইজন্য বিদ্যুৎ দেওয়া যায় না। লজ্জা! এ রকম একজন অপদার্থ মানুষকে জ্বালানি ও বিদ্যুৎ ক্ষেত্রে মন্ত্রী বানিয়ে রাখা হয়েছে।

তিনি বলেন, আমরা শুধু বলেছিলাম, ১৮ কোটি মানুষের অধিকার আদায় করতে চাই। আপনারা ঘর থেকে বের হয়ে আজকে বগুড়ার এই জায়গাটাকে একটা জনসমুদ্রে আপনারা পরিণত করেছেন। আপনাদেরকে মোবারকবাদ। আমরা কেন এই লং মার্চের ডাক দিলাম? তাতে সরকারি দলের রাতের ঘুম হারাম হয়েগেছে। জায়গায় জায়গায় শুধু বলে, বিরোধীদল এত আগে লং মার্চ করতেছে কেন? আমরা জিজ্ঞেস করি, ক্ষমতায় বসার আগেই জনগণকে অপমান করলেন কেন?

ডা. শফিকুর রহমান বলেন, গণভোটে দেশের ৭০ ভাগ জনগণ হ্যাঁ বলে রায় দিলো। আপনারাও সেই ভোট চেয়েছেন, আমরাও ভোট চেয়েছি। আমরা আমাদের জায়গায় আছি। আপনারা জায়গা পরিবর্তন করলেন কেন? আপনারা যদি জনগণের সাথে প্রতারণা না করতেন, আজকে আমাদের লং মার্চ করার প্রয়োজন হতো না।

/এসবি/