শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না, ভারত প্রসঙ্গে রিজভী

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ। ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব হবে সমমর্যাদার ভিত্তিতে, কোনো শর্ত দিয়ে নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (১৯ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে তাকে সাধুবাদ জানায় সরকার। তবে স্বার্থ থাকলে বাংলাদেশ এগোবে না।
তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ। বাংলাদেশ সমতার ভিত্তিতে সবার সঙ্গে বন্ধুত্ব করতে চায়, কোনো শর্ত দিয়ে নয়।
বিএনপির এই নেতা বলেন, প্রতারণা, ভণ্ডামি ও মিথ্যা আশ্বাসই ছিল আওয়ামী লীগের নীতি। এটাই ছিলো আওয়ামী লীগের সংস্কৃতি। বিএনপির সংস্কৃতি হলো অঙ্গীকার-ওয়াদা রক্ষা করা।

বিএনপিকে রাজনৈতিক দলে পরিণত করার মূল কারিগর খালেদা জিয়া: ফখরুল