যারা দেশকে উপনিবেশ করতে চায়, বিএনপি তাদের বিরুদ্ধে ব্যারিকেড তৈরি করবে: রিজভী

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, এ দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং দেশবিরোধী শক্তির কোনো অবস্থান নাই। যারা বাংলাদেশকে উপনিবেশ করতে চায়, যারা দেশকে তাবেদার করতে চায়, বিএনপি তাদের বিরুদ্ধে কঠিন ব্যারিকেড তৈরি করবে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেইটে ওলামা দলের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, আজকে যারা দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে, যারা গাড়িতে আগুন জ্বালিয়ে দেশের গণতন্ত্রের ধারাকে বন্ধ করতে চাচ্ছে, আমরা সবাই মিলে সেটা প্রতিহত করব।
তিনি বলেন, বিএনপি কোন পাতানো নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসেনি। অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এসেছে। বিএনপি সরকার মানুষের জন্য কাজ করছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, জাতিসংঘে তিন প্রজন্ম গিয়েছে। প্রথমে জিয়াউর রহমান, এরপর বেগম খালেদা জিয়া এবং বর্তমানে তারেক রহমান। জাতিসংঘে তিনি রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দিয়েছেন। তার এ বক্তব্যকে আমি অভিনন্দন জানাই।
তিনি বলেন, সারা বিশ্বের মানুষ শান্তি চায়, তারা যুদ্ধ চায় না। যুদ্ধ হলে সবকিছুর দাম বেড়ে যায়। খাদ্যপণ্যের দাম বাড়ে, জ্বালানির দাম বাড়ে, গ্যাসের দাম বাড়ে, বিদ্যুৎ থাকে না, কলকারখানা বন্ধ হয়ে যায় এবং মানুষ বেকার হয়।
প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে এসময় বিএনপির নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা কাজী মো. সেলিম রেজাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

শেখ হাসিনাকে পুনর্বাসনের চেষ্টা চলছে: রিজভী