শাহজালাল বিমানবন্দরে হয়রানি শিকার জামায়াতের ৪ এমপি

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ নিয়ে ভোগান্তির অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর ৪ সংসদ সদস্য। যাত্রী হয়রানি, লাগেজ যথাযথভাবে বুঝিয়ে না দেওয়া এবং দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ তুলে বিমান কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তারা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক বরাবর এ অভিযোগপত্র দেন তারা।
অভিযোগকারী সংসদ সদস্যরা হলেন- শেরপুর-১ আসনের রাশেদুল ইসলাম রাশেদ, ঢাকা-৫ আসনের মোহাম্মদ কামাল হোসেন, গাজীপুর-৪ আসনের সালাহউদ্দিন আইউবী ও খুলনা-২ আসনের জাহাঙ্গীর হুসাইন।
লিখিত অভিযোগে বলা হয়েছে, বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮টা ৫৫ মিনিটে মদিনা থেকে ঢাকায় অবতরণ করে বিজি৩৩৮ ফ্লাইটটি। তবে অবতরণের পর তিন ঘণ্টা পার হলেও বেশির ভাগ যাত্রী তাদের ট্যাগযুক্ত লাগেজ বুঝে পাননি।
এতে বলা হয়েছে, ওই ফ্লাইটে অন্তত ৩৫ জন সংসদ সদস্যসহ বিপুলসংখ্যক যাত্রী ছিলেন। লাগেজ না পাওয়ার বিষয়টি নিয়ে দীর্ঘ সময় অতিবাহিত হলেও এর যৌক্তিক কারণ জানানো কিংবা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ দেখা যায়নি। ফলে যাত্রীদের দীর্ঘ সময় বিমানবন্দরে অপেক্ষা করতে হয়।
বিষয়টি দ্রুত সমাধান করে যাত্রীদের লাগেজ বুঝিয়ে দিতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
অভিযোগপত্রের ছবি নিজের ফেসবুক পেজে প্রকাশ করে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন লিখেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই ভোগান্তির শেষ কোথায়? আজ সকাল ৮টা ৫৫ মিনিটে অবতরণ করা বিজি৩৩৮ ফ্লাইটের সাধারণ যাত্রীদের পক্ষ হতে যাত্রী হয়রানি, মালামাল যথাযথভাবে বুঝিয়ে না পাওয়া ও কর্তব্যে অবহেলার কারণে আমরা ৪ জন জাতীয় সংসদ সদস্য বিমান কর্তৃপক্ষ বরাবর অভিযোগ দাখিল করলাম।

সরকারের অনাস্থা ঢাকতে দেশে বিশৃঙ্খলা করা হচ্ছে: গোলাম পরওয়ার