বিএনপি বিচার বিভাগকে দলীয়করণের চেষ্টা করছে: সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক

বিএনপি দীর্ঘদিন ধরে স্বাধীন ও পৃথক বিচার বিভাগীয় সচিবালয়ের দাবি করেছিলো। কিন্তু এখন ক্ষমতায় এসে বিচার বিভাগকে দলীয়করণের চেষ্টা করছে। সুপ্রিম কোর্টকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পৃথক সচিবালয়সংক্রান্ত আইন বাতিল করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
শুক্রবার (২২ মে) বিকেলে জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
সারজিস আলম বলেন, বিগত সময়ে আছিয়া হত্যাকাণ্ডের ঘটনায় প্রথমে ৩০ দিনের মধ্যে, পরে ৯০ দিনের মধ্যে রায় কার্যকরের কথা বলা হয়েছিলো। কিন্তু ৬ মাস পার হয়ে গেলেও এখনো কোনো অগ্রগতি দেখা যায়নি।
তিনি বলেন, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা একসময় আমাদের সহযোদ্ধা ছিলেন। কিন্তু তারা যদি ছাত্রলীগ-যুবলীগের মতো সন্ত্রাসী কায়দায় রাজনৈতিক আন্দোলন দমনের চেষ্টা করে, তাহলে তাদের পরিণতি আরও খারাপ হবে। আগামীর বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের অঙ্গসংগঠন বা আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে অন্য মত ও দলকে দমন করতে দেওয়া হবে না।
এনসিপির এই নেতা বলেন, জুলাই অভ্যুত্থানের পরে যদি আমরা পিছিয়ে যাই, কথা বলা বন্ধ করে দিই, তাহলে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা আরও বড় স্বৈরাচার হয়ে উঠবে। সেই সুযোগ আর কাউকে দেওয়া যাবে না।

সরকারের ব্যর্থতায় নিরাপত্তাহীনতা বেড়েছে: আসিফ মাহমুদ