সরকারের ব্যর্থতায় নিরাপত্তাহীনতা বেড়েছে: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্র পরিচালনায় সরকারের ব্যর্থতার কারণে দেশে খুন, ধর্ষণ ও নাগরিক নিরাপত্তাহীনতা বেড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া।
শুক্রবার (২২ মে) বিকেলে জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, রাজনীতি শুধু সংখ্যার হিসাব নয়, মানুষের জীবনমান পরিবর্তনের মাধ্যম। ওয়ার্ড, থানা কিংবা মহল্লা পর্যায়ে রাজনীতি করে যদি মানুষের জীবনে ইতিবাচক প্রভাব রাখা না যায়, তাহলে সেই রাজনীতির কোনো অর্থ থাকে না। এনসিপি মহানগরের রাজনীতিকে শুধু ক্ষমতার রাজনীতি হিসেবে নয়, বরং নগর পরিচালনায় নতুন সংস্কৃতি ও ইতিবাচক পরিবর্তন আনার রাজনীতি হিসেবে দেখে।
তিনি বলেন, মাঝে মধ্যে মনে হয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজের দ্বায়িত্বের চেয়ে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির ভূমিকায় বেশি আছেন। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে তার কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না।
এনসিপির এই নেতা বলেন, গলাকেটে হত্যা যেন এখন ট্রেন্ডে পরিণত হয়েছে। এসব ঘটনার পেছনে কোনো অভ্যন্তরীণ বা বহিরাগত ষড়যন্ত্র আছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় বলা হয়েছিল নির্বাচিত সরকার না থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। কিন্তু নির্বাচনের পরও পরিস্থিতির উন্নতি হয়নি, বরং আরও খারাপ হয়েছে। এভাবে চলতে থাকলে জনগণ কতদিন সহ্য করবে জানি না।
আসিফ মাহমুদ বলেন, ঝিনাইদহে জুমার নামাজে যাওয়ার কর্মসূচি শেষে ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীরা নাসীরুদ্দিন পাটওয়ারী, তারেক রেজাসহ স্থানীয় নেতাদের ওপর হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। আওয়ামী লীগ সরকারের সময় ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচিতে হামলার যে সংস্কৃতি ছিল, সেটি আবার ফিরে আসছে। রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে সহিংসতাকে কৌশল হিসেবে নেওয়া হচ্ছে।

‘স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে’