রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুরে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। মিছিলের সময় এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ মে) দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে গণভবন ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ২০ থেকে ২৫ জনের একটি দল গণভবন ক্রসিং থেকে ইকবাল রোডের দিকে ঝটিকা মিছিল বের করে। খবর পেয়ে মোহাম্মদপুর থানার টহল টিমের ইনচার্জ এসআই রাজু আহমেদের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় মো. খোকন কাজী (৪০) নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। অন্যরা দ্রুত পালিয়ে যায়।
জানা গেছে, খোকন যুবলীগের সদস্য। তার কাছ থেকে একটি ব্যানার উদ্ধার করা হয়েছে। ‘বিক্ষোভ মিছিল’ লেখা ওই ব্যানারে সাবেক যুবলীগ কাউন্সিলর তারেকুজ্জামান রাজিবের ছবি ছিল।
গ্রেপ্তার খোকন কাজীর বাড়ি ভোলা জেলার লালমোহন থানার চর টিটিয়া এলাকায়। তার বাবা মৃত সুলতান কাজী এবং মায়ের নাম জোসনা বেগম।

টিএসসিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ঢাবি ছাত্রসহ আটক ২