সরকারকে ব্যর্থ প্রমাণে বিরোধী দল বিভ্রান্তি ছড়াচ্ছে: ইশরাক

নিজস্ব প্রতিবেদক

সরকারকে ব্যর্থ প্রমাণ বিরোধী দল বিভ্রান্তিকর ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
মঙ্গলবার (৯ জুন) পুরান ঢাকার সূত্রাপুর কমিউনিটি সেন্টারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ইশরাক হোসেন বলেন, সরকারকে বেকায়দায় ফেলতে নানা ধরনের কথা বলা হচ্ছে। তবে দেশের সাধারণ মানুষ সচেতন এবং দেশের জন্য কারা মঙ্গলজনক, তারা তা ভালোভাবেই বোঝেন।
তিনি বলেন, অনেক রাজনৈতিক নেতা মনে করেন তারা খুব বেশি বোঝেন। আর সাধারণ মানুষ কিছু বোঝে না। কিন্তু বাস্তবতা হলো দেশের শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষই সবচেয়ে ভালোভাবে বুঝতে পারেন দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। তাদের বোকা বানানোর কোনো সুযোগ নেই।
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ অত্যন্ত সুচিন্তিতভাবে তাদের মতামত দিয়েছে। তারা বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে সক্রিয় ব্যক্তিদের বিপুল ভোটে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছে। বর্তমান সংসদের ৩০০ সদস্যের মধ্যে ২১৭ জনই নতুন সংসদ সদস্য।
তিনি বলেন, আমরা আওয়ামী লীগ সরকারের মতো কোনো রাবার স্ট্যাম্প সরকার নই। আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার। আমাদের জনগণের কাছে জবাবদিহি করতে হবে এবং আবার জনগণের কাছেই ফিরে যেতে হবে। নতুন হওয়ায় আমাদের কিছুটা সময় বেশি লাগতে পারে, কিন্তু জনগণের প্রশ্নে এবং বাংলাদেশের প্রশ্নে আমাদের কোনো ঘাটতি নেই।

‘আওয়ামী লীগের নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে সমস্যা নেই’