শিরোনাম

আওয়ামী লীগের পথে হাঁটছে বিএনপি: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের পথে হাঁটছে বিএনপি: জামায়াত আমির
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

সরকারি দল ফ্যাসিস্ট আওয়ামী লীগের পথ ধরেই হাঁটছে। এইভাবে চলতে থাকলে আবার একটি জুলাই আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৪ জুন) রাজধানীর কল্যাণপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি গাইবান্ধায় আহত শিবির নেতা সালাউদ্দিনকে দেখতে গিয়ে এ হুঁশিয়ারি দেন তিনি।

জামায়াতের আমির বলেন, জাতীয় নির্বাচনের পর সরকারি দলের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় দখল নিতে গিয়ে এখন পর্যন্ত বিরোধীদলের ৫ জন নেতাকর্মীকে হত্যা করেছে।

তিনি বলেন, বর্তমান সরকারি দল ফ্যাসিস্ট আওয়ামী লীগের পথ ধরেই হাঁটছে। কিন্তু জামায়াত কখনো আপস করেনি। এইভাবে চলতে থাকলে আবার একটি জুলাই আসবে বলেও হুঁশিয়ার করেন তিনি।

/এসবি/