শিরোনাম

জাল স্বাক্ষরে ভুয়া সংবাদ বিজ্ঞপ্তি, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ রিজভীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জাল স্বাক্ষরে ভুয়া সংবাদ বিজ্ঞপ্তি, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ রিজভীর
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া সংবাদ বিজ্ঞপ্তি প্রচারের অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করেন তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে রিজভী বলেন, কোনো স্বার্থান্বেষী কুচক্রী মহল তার স্বাক্ষর জাল করে, গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোষ্ট করে। ফেসবুকে পোস্টকৃত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরুপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার স্বাক্ষর জাল করে প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির বিষয়ে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

/এসবি/