তোফায়েল আহমেদের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, কয়েকজন আটক

নিজস্ব প্রতিবেদক

সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের প্রথম জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় পুলিশ কয়েকজনকে আটক করেছেে। সোমবার (১ জুন) ধানমন্ডির মাসজিদ-উত-তাকওয়ায় (তাকওয়া মসজিদ) জানাজা নামাজ শেষ হওয়ার পরপরই এ পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জানাজা সম্পন্ন হওয়ার পরপরই সেখানে উপস্থিত একদল নেতাকর্মী হঠাৎ করে রাজনৈতিক স্লোগান দিতে শুরু করেন। বিশৃঙ্খলা তৈরি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে ধরে নিয়ে যাওয়া হয়। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম বা বিস্তারিত পরিচয় নিশ্চিত করা যায়নি।
বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিসানুল হক। তিনি সাংবাদিকদের জানান, তোফায়েল আহমেদের মরদেহবাহী গাড়িটি যেন যথাসময়ে এবং নির্বিঘ্নে গন্তব্যে রওনা হতে পারে তার ব্যবস্থা করা হয়েছে। যারা বিশৃঙ্খলা তৈরি করেছে, তাদের কয়েকজনকে আটক করা হয়েছে। তবে সুনির্দিষ্টভাবে ঠিক কতজনকে আটক করা হয়েছে, তা যাচাই-বাছাই না করে এ মুহূর্তে বলা সম্ভব নয়।
আটক ব্যক্তিরা আওয়ামী লীগের নেতাকর্মী কি না এমন প্রশ্নের জবাবে এ পুলিশ কর্মকর্তা বলেন, বিশৃঙ্খলাকারীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। যারা আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটিয়েছে, কেবল তাদেরই ধরা হয়েছে। তবে এর মধ্যে যদি কোনো সাধারণ মানুষ থেকে থাকে, তবে যাচাই-বাছাই সাপেক্ষে তাকে দ্রুত ছেড়ে দেওয়া হবে।

চলে গেলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদ