নিজ বাসার বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ করলেন আজহারী

নিজস্ব প্রতিবেদক

নিজের বাসার বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার অভিযোগ তুলেছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী। একই সঙ্গে তার পরিচিত অনেকেরও একই ধরনের অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন আজহারী।
পোস্টে মিজানুর রহমান আজহারী লেখেন, ‘হঠাৎ করে আমার বাসার বিদ্যুৎ বিলও বেড়েছে অস্বাভাবিকভাবে। পরিচিত অনেকেরই একই অভিযোগ। আশাকরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।’
এদিকে, আজহারীর এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। অনেক ব্যবহারকারী পোস্টের মন্তব্যে নিজেদের বিদ্যুৎ বিল বেড়ে যাওয়ার অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন।
উল্লেখ্য, সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ভোক্তাদের অভিযোগ সামনে আসে। এ নিয়ে বিদ্যুৎ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে এবং এ বিষয়ে পাওয়া অভিযোগগুলো ইতোমধ্যে নিষ্পত্তি করা হয়েছে।
পাশাপাশি কোনো গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ থাকলে তাকে প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করার আহ্বান জানায় বিদ্যুৎ বিভাগ।

বিদ্যুৎ বিভাগের প্রথমে হুমকি পরে প্রত্যাহার