শিরোনাম

টানা ৭ দিনের ঈদের ছুটি শুরু

নিজস্ব প্রতিবেদক
টানা ৭ দিনের ঈদের ছুটি শুরু
কোলাজ: সিটিজেন গ্রাফিক্স

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য আজ সোমবার (২৫ মে) থেকে টানা সাত দিনের ছুটি শুরু হয়েছে। এই ছুটি আগামী ৩১ মে পর্যন্ত।

এদিকে, দীর্ঘ এই ছুটি পেয়ে ইতোমধ্যে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন সরকারি চাকরিজীবীরা। গ্রামের বাড়িতে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে অনেকে রওনা হয়েছেন। ফলে আজ রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে ঘরমুখো মানুষের ব্যাপক চাপ দেখা গেছে।

এর আগে, গত ১৪ মে ঈদুল আজহায় সাত দিনের ছুটির প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ২৫ থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি থাকবে। তবে, ২৩ মে (শনিবার) ছুটির দিনে খোলা ছিল সরকারি অফিস। আর গতকাল রবিবার ছিল শেষ কর্মদিবস।

প্রসঙ্গত, আগামী ২৮ মে দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

/এফআর/