বিদেশে এমপিদের বাংলাদেশ মিশন সফর ঘিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত

সিজেডএন ডেস্ক

সংসদ সদস্যদের বিদেশে বাংলাদেশি মিশনে সফর, সভা বা অনুষ্ঠান আয়োজনের বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এখন থেকে কোনো সংসদ সদস্য বিদেশস্থ বাংলাদেশ মিশন বা চ্যান্সেরি ব্যবহার করতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আগে থেকেই জানাতে হবে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক মো. নুরুল ইসলাম বিদেশস্থ বাংলাদেশি মিশন প্রধানকে পাঠানো এক ‘গোপন বার্তায়’ এ নির্দেশনা দেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
বার্তায় বলা হয়, সংসদ সদস্যরা বিভিন্ন সময় বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। এ সময় তারা মিশনের চ্যান্সেরিতে বৈঠক করার জন্য এবং স্বাগতিক সরকারের কর্মকর্তা বা বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে সভা ও বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের জন্য মিশন ব্যবহারের অনুরোধ করেন। এখন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এসব অনুষ্ঠান আয়োজনের অনুরোধ করতে হবে এবং মন্ত্রণালয়ের মাধ্যমেই সংসদ সদস্যদের কাছে বার্তা পৌঁছাতে হবে।
বিদেশস্থ বাংলাদেশের সব মিশন প্রধানদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত অনুসরণ করার অনুরোধ করা হয়।

নভেম্বরে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী