নিরাপদ ও মর্যাদাপূর্ণ অভিবাসনে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিনিধি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশ নিরাপদ, নিয়মতান্ত্রিক ও মর্যাদাপূর্ণ অভিবাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। মানবপাচার রোধ, অভিবাসীদের সুরক্ষা ও সীমান্ত নিরাপত্তা জোরদারে সরকার বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়ন করছে।
মঙ্গলবার (৪ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে জাতিসংঘ হাউজে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) উপমহাপরিচালক উগোচি ড্যানিয়েলসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইওএম-এর উপমহাপরিচালক স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংস্থাটির মধ্যে বিদ্যমান সহযোগিতা ও অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করেন। পাশাপাশি ভবিষ্যতে অগ্রাধিকারভিত্তিক বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মানবপাচার রোধ, অভিবাসন গভর্নেন্স, অভিবাসীদের সুরক্ষা এবং সীমান্ত সুরক্ষায় সরকারের গৃহীত বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ তুলে ধরেন। তিনি বলেন, ‘বাংলাদেশ নিরাপদ, নিয়মতান্ত্রিক ও মর্যাদাপূর্ণ অভিবাসনে প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা দীর্ঘ দুই দশক ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম বিশ্বস্ত ও গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করে আসছে। আগামী দিনে বিদ্যমান এ দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সুসংহত ও সুদূরপ্রসারী হবে।’
আইওএমের উপমহাপরিচালক উগোচি ড্যানিয়েলস বাংলাদেশ সরকারের সঙ্গে আইওএম-এর দীর্ঘদিনের টেকসই অংশীদারিত্বের প্রশংসা করেন। তিনি জানান, আইওএম নিরাপদ অভিবাসন নিশ্চিতে বাংলাদেশকে যেকোন ধরনের সহায়তা করতে প্রস্তুত। তিনি মানব পাচার রুখতে সমন্বিত তথ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।
মন্ত্রী বলেন, মানব পাচার জঘন্যতম অপরাধ। বেশিরভাগ মানুষ লোভ, অজ্ঞতা ও অসচেতনতার কারণে এর শিকার হয়। তিনি বলেন, মানব পাচার রোধে আমরা সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা বাস্তবায়নে কাজ করছি। এর ফলে সীমান্ত অপরাধ ও মানব পাচার প্রতিরোধের পাশাপাশি জাতীয় নিরাপত্তা জোরদার হবে। মন্ত্রী আইওএম এর নিকট পাচারকারী চক্রের তালিকা আছে কিনা জানতে চাইলে সংস্থাটির ডিডিজি জানান, আমরা নিশ্চিতভাবে পাচারকারী চক্রকে শনাক্ত করতে সহায়তা করতে পারি। আমাদের ও ইন্টারপোলের নিকট মানব পাচারের ট্রেন্ড বা প্রবণতা সম্পর্কিত ডাটা রয়েছে, যা আমরা শেয়ার করে থাকি।
উল্লেখ্য, বাংলাদেশে পাঁচ দিনের (১–৫ আগস্ট ২০২৬) সরকারি সফরের অংশ হিসেবে আইওএম-এর উপমহাপরিচালক উগোচি ড্যানিয়েলস এ দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন।
বৈঠকে বাংলাদেশে আইওএম-এর নবনিযুক্ত মিশন প্রধান ড. লরা টম বন্ডেসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএম-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ শুধু উঁকি দিচ্ছে, তৎপরতার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী