শিরোনাম

আওয়ামী লীগ শুধু উঁকি দিচ্ছে, তৎপরতার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ শুধু উঁকি দিচ্ছে, তৎপরতার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

আগামী ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা করার সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘একে তো তারা (আওয়ামী লীগ) নিষিদ্ধ-ঘোষিত দল, মাফিয়া শক্তি– তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উঁকি-ঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা দেখি না।’

সোমবার (৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

বিভিন্ন জায়গায় বোমা পাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, উল্টো রথযাত্রায় এবং সম্প্রতি মেট্রোরেল এলাকায় বোমা সদৃশ বস্তু পাওয়ার বিষয়ে আতঙ্কের কিছু নেই। একটি পক্ষ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। তবে উগ্রবাদী গোষ্ঠী ও সন্ত্রাসীরা যাতে মাথাচাড়া দিতে না পারে আইন-শৃঙ্খলা বাহিনী সেজন্য তৎপর রয়েছে।

সাবেক আইজিপি বেনজির ইস্যুতে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দুবাইয়ের আদালত শর্ত সাপেক্ষে বেনজীর আহমেদজামিন দিয়েছেন। তবে কেন তাকে জামিন দেওয়া হয়েছে, বিষয়টি জানতে বাংলাদেশি ল’ফার্ম নিয়োগ করা হয়েছে। তবে, বেনজিরের কাছে অন্যান্য দেশের পাসপোর্ট আছে বলে ধারণা করা হচ্ছে।

এনসিপির কর্মসূচিতে হামলার বিষয়ে জানাতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

/এফআর/