২৫ দিন পর উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি

সিটিজেন ডেস্ক

জ্বালানি সংকটের কারণে ২৫ দিন বন্ধ থাকার পর আবার চালু হতে যাচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি। আগামী ৭ মে থেকে প্রতিষ্ঠানটির অপারেশন কার্যক্রম পুনরায় শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণে বিশ্বের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। ফলে বিশ্বব্যাপী ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) আমদানি ব্যাহত হয়। এজন্য গত ১৪ এপ্রিল তেল শোধনাগারটির ক্রুড অয়েল প্রসেসিং ইউনিট বন্ধ হয়ে যায়। যার প্রভাব পড়ে পুরো রিফাইনারিতে। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আবারও উৎপাদনে ফিরছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির প্ল্যানিং অ্যান্ড শিপিং বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমান জানান, গত ৫ মে সৌদি আরব থেকে আমদানি করা ১ লাখ টন ক্রুড অয়েলবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। জাহাজ থেকে তেল খালাস শেষে ৭ মে থেকে আবার পরিশোধন কার্যক্রম শুরু হবে।
আপাতত ক্রুড অয়েলের বড় ধরনের কোনো সংকটের আশঙ্কা নেই বলেও জানিয়েছেন তিনি। মোস্তাফিজুর রহমান বলেন, চলতি মাসে তেল নিয়ে আরও একটি জাহাজ দেশে আসার কথা রয়েছে। ফলে পরিস্থিতি স্বাভাবিক থাকবে।

ইস্টার্ন রিফাইনারি নিয়ে যা বলল জ্বালানি মন্ত্রণালয়