কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

দায়িত্ব গ্রহণের পর প্রথমবার কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (১৬ আগস্ট) সকাল ৯টা ১৫ মিনিটে গুলশানের বাসা থেকে তিনি সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। সেখানে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী বেলা সাড়ে ১১টায় পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করবেন। এ সময় স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
এরপর দুপুর সাড়ে ১২টায় কটিয়াদীর কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন। দুপুর ১টায় আচমিতা জর্জ ইনস্টিটিউটের মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে জাতীয় মৎস্য পদক পুরস্কার বিতরণ করবেন।
সেখান থেকে দুপুর আড়াইটায় ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। এরপর বিকাল সোয়া ৩টায় কিশোরগঞ্জ সার্কিট হাউজে মধ্যাহ্নভোজ করবেন।
বিকাল ৪টায় পুরাতন কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে ইমাম, মুয়াজ্জিন, পুরোহিতসহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিদের সম্মানী প্রদান করা হবে।
দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় সড়কপথে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

চলতি মাসেই প্রধানমন্ত্রীর ভারত সফরের প্রস্তুতি, তারিখ নিয়ে আলোচনা