শিরোনাম

রাজধানীসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রাজধানীসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত
প্রতীকী ছবি

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ০।

সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা ৩২ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর এলাকায়। যা ঢাকা থেকে প্রায় ৪৭ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। স্বল্পমাত্রার এ ভূমিকম্পে রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় সাময়িকভাবে কম্পন অনুভূত হয়।

তবে এখন পর্যন্ত এ ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

/এসবি/