মানুষের ভাগ্যন্নয়নের রাজনীতি করে বিএনপি: প্রধানমন্ত্রী
যশোর সংবাদদাতা

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১৩: ০৮

উলসী খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের মানুষের জন্য রাজনীতি করে বিএনপি। আমাদের রাজনীতি মানুষের ভাগ্যন্নয়নের রাজনীতি। যতদিন বিএনপি ক্ষমতায় থাকবে, ততদিন জনগণকে নেওয়া সব প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করে যাবো।’
সোমবার (২৭ এপ্রিল) যশোরের শার্শা উপজেলায় উলসী খাল (জিয়া খাল) পুনঃখনন কাজের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।
খাল খনন নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের খালগুলোতে পানি নেই। কারণ খালে বাঁধ দেওয়া হয়েছে। দখল করে অবৈধ স্থাপনা তৈরি করা হয়েছে। এতে কৃষকদের কোনো লাভ বা উপকার হয়নি। আজ আমি যে খালটির পুনঃখনন কাজের উদ্বোধন করলাম– এটি ৫০ বছর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খনন করেছিলেন। এবার পুনঃখনন করার কাজ শেষ হলে প্রায় ৭২ হাজার মানুষ পানি পাবে। এই চার কিলোমিটার খালের খননকাজ হলে সরাসরি ২০ হাজার কৃষক উপকৃত হবে। আমরা এই খালের পাড়ে প্রায় ৩ লাখ বৃক্ষরোপণ করবো। যাতে পরিবেশেরও উপকার হয়।’
তিনি বলেন, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, ‘আগামী পাঁচ বছরে সারাদেশে আমরা ২০ হাজার কিলোমিটার খাল খনন করবো। যাতে সাধারণ মানুষ, কৃষক, যুবক, গৃহিণী সবাই উপকৃত হয়। কারণ বিএনপি দেশের মানুষের জন্য রাজনীতি করে। আমাদের রাজনীতি মানুষের ভাগ্যন্নয়নের রাজনীতি।’
বেকার সমস্যা সমাধানে সরকারের পদক্ষেপ সম্পর্কে তারেক রহমান বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় বন্ধ হয়ে যাওয়া কল-কারখানাগুলো আগামী তিন-চার মাসের মধ্যে চালু করা হবে। এতে অনেক মানুষের কর্মস্থান হবে। বেকার যুব-সমাজ চাকরির সুযোগ পাবে।’
নারীদের উন্নয়ন নিয়ে তিনি বলেন, ‘নারীদের ডিগ্রি পর্যন্ত ফি শিক্ষার ব্যবস্থা করা হবে। পাশাপাশি তাদের উচ্চশিক্ষিত করতে উপবৃত্তি দেবে সরকার।’
খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে, এদিন সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান যশোর বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে নেমেই বিএনপি নেতাকর্মীদের অভিবাদন গ্রহণ করেন তিনি। এসময় সংক্ষিপ্ত সময়ের জন্য উপস্থিত জনতার উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এরপর বাসযোগে যশোরের শার্শা উপজেলার উদ্দেশে রওনা দেন।

/এফআর/

যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী