স্বাস্থ্যব্যবস্থার স্বাস্থ্য খুবই খারাপ: সংসদে বিরোধীদলীয় নেতা

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্যব্যবস্থার স্বাস্থ্য খুবই খারাপ বলে মন্তব্য করে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশের পল্লি স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে মেডিকেল বিশ্ববিদ্যালয় পর্যন্ত একই চিত্র।’
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ‘হাসপাতালগুলোর আউটডোর ও ইনডোর সব জায়গায় ধারণ ক্ষমতার দুই থেকে তিনগুণ বেশি রোগী দেখা যায়। বলতে লজ্জা লাগে, সুস্থ হওয়ার জন্য হাসপাতালে যাওয়া মানুষগুলোকে হাসপাতালের মেঝেতে শুয়ে থাকতে হয়। আর হাসপাতাল কর্তৃপক্ষও নিরুপায়। তাদের পর্যাপ্ত শয্যাও নেই আবার রোগীর অবস্থার জন্য তাকে ফিরিয়েও দিতে পারছে না।’
তিনি অনুরোধ করে বলেন, ‘যদি কোথাও অবকাঠামোগত সমস্যা থাকে তবে আগে সেটা মেরামতের ব্যবস্থা নিন। যেসব জায়গায় লজিস্টিক সাপোর্ট দরকার, আগে সেগুলো সংযুক্ত করুন। দক্ষ জনবল নিয়োগ দিন। বিদ্যমান প্রতিষ্ঠানগুলো উন্নয়নে ব্যবস্থা নিন।’

ট্যাক্স বাড়াতে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের দৌরাত্ম্য কমানোর আহ্বান