শিরোনাম

জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষণায় উদ্বুদ্ধ করেছিলেন বেগম জিয়া: স্পিকার

নিজস্ব প্রতিবেদক
জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষণায় উদ্বুদ্ধ করেছিলেন বেগম জিয়া: স্পিকার
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মেজর জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষণায় উদ্বুদ্ধ করেছিলেন বেগম খালেদা জিয়া বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

শুক্রবার (২২ মে) বেগম খালেদা জিয়ার স্মরণে ‘দেশনেত্রী’ শীর্ষক স্মৃতি বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, আমি রাজনীতিবিমুখ মানুষ ছিলাম। বেগম জিয়ার রাষ্ট্র পরিচালনার দক্ষতা, গৃহবধূ থেকে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা আমাকে রাজনীতিতে আসতে উদ্বুদ্ধ করেছে।

তিনি বলেন, বেগম জিয়া স্বল্পভাষী ছিলেন, কারও সম্পর্কে কখনো বিরূপ মন্তব্য করেননি। তিনি যে সাধারণ মানুষের নেতা ছিলেন, এটা তার মৃত্যুর পর যখন দেশের আপামর মানুষ তার চলে যাওয়ায় ব্যথিত হয়েছে তখন আরও বেশি বুঝতে পেরেছি।

/এসবি/